ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি নিয়ে ‘খেসারত’ দিলেন কসাই

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ীর গোয়ালন্দে জবাইয়ের উদ্দেশ্যে কসাইখানায় অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার উজানচর জামতলা এলাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে জামতলা এলাকার একটি কসাইখানায় জবাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার বিষয়টি শনাক্ত হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে কসাইখানার মালিক বাবুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অসুস্থ পশু জবাই কিংবা আইনবহির্ভূতভাবে পশু জবাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে অসুস্থ পশু জবাই প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। 
মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু
সুপারি বাগানে মিলল কৃষকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোরে একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সুপারি বাগানে মিলল কৃষকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
আরও পড়ুন
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
তিন মাসে ভোক্তা অধিদপ্তরের ৫ কোটি টাকার বেশি জরিমানা আদায়