ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: আরটিভি

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড়ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ছোটভাই আব্দুল জলিল (৬৫) ওই এলাকার মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বড় ভাই মো. সহিদ ছোট ভাই আব্দুল জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত সহিদকে আটক করে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। অভিযুক্ত সহিদকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা। 
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার থেকে মোবাইলেই ‘নাশকতার’ পরামর্শ দিতেন নিষিদ্ধ যুবলীগ নেতারা!
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
রাতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
রাঙামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, লংগদু জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লংগদু উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় সংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি কাঁচা থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। প্রস্তাবিত এই হেরিংবোন রাস্তাটি পুরোপুরি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনসাধারণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে উল্লেখ করে তিনি লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আরটিভি/এসআর
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
আরও পড়ুন
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল, ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
কিশোরকে নিয়ে ঝোপে যুবকের ২২ মিনিট, বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা