ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
ছবি: আরটিভি

শহরের শিশুদের মতো চরাঞ্চলের অবহেলিত শিশুরাও যেন সমান সুযোগ পায়— এ আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। আজকের শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা পর্যায়ের ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বও তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘শুধু শহরের শিশুরাই নয়, আমাদের চরের অবহেলিত শিশুদেরও এই মঞ্চে নিয়ে আসতে হবে। তারাও যেন সমানতালে এগিয়ে যেতে পারে।’

ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, জাতীয়তাবাদী ওলামাদলের জেলা আহ্বায়ক ডেন্টিস্ট মো. ফজলুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা সালেহ আবদুল্লাহ কাফি, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোশাররফ হুসাইন মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করছে।

পরে রচনা প্রতিযোগিতা, হামদ-নাতসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (৪৫) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। 
বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি
মুরগী হাটে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পেটালেন জামায়াত কর্মীরা
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে।
মুরগী হাটে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পেটালেন জামায়াত কর্মীরা
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান ও গুলিসহ বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
আরও পড়ুন
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি
কুড়িগ্রামে রাতে হঠাৎ শীলা বৃষ্টি, পাকা ধান নিয়ে শঙ্কা
কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান