ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘ঘুষ’ দাবির ভিডিও ভাইরাল

বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম
ঘুষ দাবির ভাইরাল ভিডিও, লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঘুষ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় এবার লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর উপ-পরিচালক-১ মোঃ বনি আমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষের টাকা লেনদেন ও কথোপকথোনের ভিডিও ভাইরাল হয়। পরে তাকেও সাময়িক বহিস্কার করা হয়।

ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী ইফত খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ নং বিধি মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

ইফতে খাইরুলের ঘুষ দাবির ভাইরাল হওয়ায় ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এসময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী।

তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ অসত্য তথ্য। তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃংখলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো: কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চারদিন আটকে রাখেন তরুণীকে। পরে বিভিন্ন স্থানে নিয়ে দুই বন্ধুসহ করেন দলবদ্ধ ধর্ষণ।
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতি পেতে কাবিননামা হাতে নিয়ে ইমদাদুল হক রিয়াদ (২৪) নামে এক যুবকের বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
শহরের শিশুদের মতো চরাঞ্চলের অবহেলিত শিশুরাও যেন সমান সুযোগ পায়— এ আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। আজকের শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩