ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
জিয়াউদ্দিন শিকদার জিয়া। ছবি: সংগৃহীত

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।

বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুসারে জিয়াউদ্দিন শিকদার জিয়াকে অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও হামলার শিকার হয়েছেন জিয়াউদ্দিন শিকদার জিয়া। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, রাজনৈতিক ত্যাগ ও প্রতিকূল পরিস্থিতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তার এ নিয়োগকে দেখা হচ্ছে। এ নিয়োগকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া বলেন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল থেকেছি।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হইনি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব।

তিনি আরও বলেন, বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ উপলক্ষে সংগঠনটি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
স্বামীর মৃত্যুর পর যেন জীবনের সব হিসাব পাল্টে গেছে ২৭ বছর বয়সী নাদিরা আক্তারের। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই শুরু হয় পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ। স্বামীর স্বজনদের বিরুদ্ধে বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তিনি।
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চারদিন আটকে রাখেন তরুণীকে। পরে বিভিন্ন স্থানে নিয়ে দুই বন্ধুসহ করেন দলবদ্ধ ধর্ষণ।
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
আরও পড়ুন
শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
ববিতে ১৪ শিক্ষক নিয়োগের আগেই বিজ্ঞপ্তিতে কারসাজির অভিযোগ
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে