ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ৭৩০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

এ প্রকল্পের আওতায় নগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ১৯টি ঘাটলা নির্মাণ এবং ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে।

বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্প’টির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ প্রকল্পের মোট ব্যয়ের ৯০ শতাংশ সরকার এবং অবশিষ্ট ১০ শতাংশ, অর্থাৎ ৭৩ কোটি টাকা বরিশাল সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে।

প্রকল্পটি অনুমোদনের খবরে বরিশাল নগরবাসীর মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

এ বিষয়ে বরিশাল নাগরিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল-পুকুরের নাব্যতা ও পরিবেশগত সংকট নিরসনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ‘প্রাচ্যের ভেনিস’ হিসেবে খ্যাত বরিশালের ঐতিহ্য পুনরুদ্ধারের পথও সুগম হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় মহানগরীর ৩০টি খাল পুনঃখনন ও সংস্কারের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষরোপণ ও নান্দনিক আলোকসজ্জার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কীর্তনখোলা নদী থেকে খালগুলোতে জোয়ার-ভাটার পানি চলাচল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করারও উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া নগরীর ১০টি পুকুর ও লেক পুনঃখনন, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং টেকসই আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হবে। সম্ভাব্য স্থানগুলোতে প্রচলিত বৈদ্যুতিক বাতির পরিবর্তে সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ প্রকল্পের আওতায় নবগ্রাম রোডের চৌমাথা লেক, গোল পুকুর, ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি সংলগ্ন পুকুর, গড়িয়ার পাড়ের ত্রিকোণ পুকুর ও আমানতগঞ্জ পুকুরসহ নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পুকুর সংস্কার করা হবে।

একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ পুকুরগুলোতে বাংলার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯টি নান্দনিক ঘাটলা নির্মাণ করা হবে। এসব ঘাটলা নির্মাণের মাধ্যমে পুকুরগুলোকে জনসাধারণের ব্যবহার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

এসব উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণের পাশাপাশি বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হবে।

সংশ্লিষ্টদের আশা, এসব কাজ সম্পন্ন হলে বরিশাল নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ২০০৫-০৬ অর্থবছরে নগরীর অবকাঠামো উন্নয়নে ২শ’ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের নভেম্বরে ৭শ’ ৮০ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদিত হয়। এর ধারাবাহিকতায় নতুন ৭শ’ ৩০ কোটি টাকার প্রকল্পটি বরিশাল মহানগরীর উন্নয়নে অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বরিশাল সিটি করপোরেশনের নগর প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।

নগর প্রশাসক বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ, তিনি বরিশাল মহানগরীর উন্নয়নে এ প্রকল্পটি অনুমোদন দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল জেলাকে নিজের জেলা মনে করতেন। তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াও বরিশালের উন্নয়নে আন্তরিক ছিলেন। তাঁর হাত ধরেই বরিশাল বিভাগ, বরিশাল সিটি করপোরেশন ও বিমানবন্দর প্রতিষ্ঠাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের আরেক সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উন্নয়নে তার আন্তরিকতার স্বাক্ষর রাখলেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে বরিশালের নগরজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বরিশালে আমন্ত্রণ জানানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদে বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নে আরও ব্যাপক অগ্রগতি সাধিত হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
সরকারের ‘বড় উদ্যোগ’, ছাই ফেলার জমিতে হবে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
সরকারের ‘বড় উদ্যোগ’, ছাই ফেলার জমিতে হবে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
খাতগুলো হলো মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহ ব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প।
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানের সঙ্গে মেট্রোরেলের নতুন চুক্তি, হবে উড়ালপথ ও ৮ স্টেশন
রাজধানীতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্যাকেজের আওতায় ডিপোর অবকাঠামো, ১১.৫০৭ কিলোমিটার উড়াল রেলপথ এবং আটটি স্টেশন নির্মাণ করা হবে।
জাপানের সঙ্গে মেট্রোরেলের নতুন চুক্তি, হবে উড়ালপথ ও ৮ স্টেশন
গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন
গ্রিড বিপর্যয়ের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি
গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন
আরও পড়ুন
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ