ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিষিদ্ধ দলের সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টা ৪৩ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে ১০ নভেম্বর খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পাকিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসের আগুন পরিকল্পিত এবং নথিপত্র গায়েবের জন্য হতে পারে এবং সমাজসেবা কার্যালয়ের আগুন রহস্যজনক। দুটি সরকারি কার্যালয় পাশাপাশি। মামলা হলে তদন্তে উঠে আসবে আগুন লাগার প্রকৃত কারণ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে পূর্বশত্রুতার আগুনে পুড়ল কৃষকের বসতঘর
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও খাদ্যশস্যসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পাশের ঘরবাড়িসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ধামরাইয়ে পূর্বশত্রুতার আগুনে পুড়ল কৃষকের বসতঘর
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ উপলক্ষে সংগঠনটি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পালক নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে এই জেলা থেকে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ ও ব্যাডমিন্টনের ফেদারের ককসহ বিভিন্ন পণ্য। এমন উদ্যোগে কর্মসংস্থান হয়েছে দরিদ্র-অসহায় নারীসহ বেকার যুবকদের। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
স্বামীর মৃত্যুর পর যেন জীবনের সব হিসাব পাল্টে গেছে ২৭ বছর বয়সী নাদিরা আক্তারের। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যুর পর থেকেই শুরু হয় পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ। স্বামীর স্বজনদের বিরুদ্ধে বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তিনি।
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
আরও পড়ুন
কুরিয়ার সার্ভিসের গাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা নিক্ষেপ, অতঃপর...
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন