ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয়দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় পুলিশ।

নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানদুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
​নারায়ণগঞ্জের সোনারগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল বেদেপল্লীতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বাণ্ডেল ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ ১৭৫২৬০০ (সতেরো লাখ বায়ান্ন হাজার ছয়শত টাকা), টাকা গণনা করার ১টি মেশিন ও ২টি মোবাইল সেট জব্দ এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
১৯৭০ সালের ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত। পবিত্র রমজান মাস। চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও মানুষের স্বপ্ন। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে উপকূলের আকাশ-বাতাস। ইতিহাসে সেই ভয়াবহ দুর্যোগ পরিচিতি পায় ‘ভোলা সাইক্লোন’ নামে।
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
আরও পড়ুন
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে কিশোরীর মরদেহ উদ্ধার 
পদ্মায় মিলল হাত-পা ও মাথাবিহীন মরদেহ
সীমানা বিরোধে তরুণ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩