ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: আরটিভি

​নারায়ণগঞ্জের সোনারগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- ​সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য সিংলাব এলাকার মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩); বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)।

এছাড়া রয়েছেন- নিয়মিত মামলায় সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) এবং কোবাগা এলাকার শান্ত মিয়া (২২); মাদকসেবী মামলায় সুকুরদী এলাকার মো. রমজান (৩৮), গোহাট্টা এলাকার মো. মারুফ হাসান (২২) ও মো. রুবেল (৩৮), আষারিয়ারচরের মো. আবু হানিফ (২৪), ইসলামপুরের মো. রাব্বি (২১), সেনপাড়ার ভাড়াটিয়া মো. শিমুল (২১, স্থায়ী ঠিকানা- পূর্বধলা, নেত্রকোণা), দৈলেরবাগের মো. রিফাত (১৯), হাবিবপুরের মো. মেহেদী হাসান (২২), টানপাড়ার মো. শাহিন ভূঁইয়া (২৫), পারাবতী মীরেরবাগের আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিম পাড়ার মো. ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী আমিনপুর এলাকার মো. ইমন (২৭)।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
রাজশাহীতে একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়।
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয়দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল বেদেপল্লীতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বাণ্ডেল ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ ১৭৫২৬০০ (সতেরো লাখ বায়ান্ন হাজার ছয়শত টাকা), টাকা গণনা করার ১টি মেশিন ও ২টি মোবাইল সেট জব্দ এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার