ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে নগরীর দত্তবাড়ি এলাকায় একটি গ্যারেজের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক কাউসার (৩৫) বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

জানা গেছে, বুধবার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দত্তবাড়ি এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে গোপনে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে যান। এ সময় স্থানীয় যুবদল ও পুলিশের উপস্থিতিতে গ্যারেজের ভেতর থেকে অস্ত্রসহ কাউসারকে আটক করা হয়।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, গভীর রাতে একটি গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে আমরা দেখতে পাই, কেক কাটার আয়োজন করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাকে হাতে-নাতে আটক করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা বগুড়ার মাটিতে বরদাশত করা হবে না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, কাউসার নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই গ্যারেজ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
রাজশাহীতে একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়।
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
​নারায়ণগঞ্জের সোনারগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয়দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল বেদেপল্লীতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বাণ্ডেল ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ ১৭৫২৬০০ (সতেরো লাখ বায়ান্ন হাজার ছয়শত টাকা), টাকা গণনা করার ১টি মেশিন ও ২টি মোবাইল সেট জব্দ এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
লালপোল বেদেপল্লী থেকে মাদক ও টাকাসহ ১৪ জন গ্রেপ্তার
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
আরও পড়ুন
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি, স্থানীয়দের ক্ষোভ
বিএনপির সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ, এরপর যা হলো
কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, আতংকে পালালেন ব্যবসায়ী-পথচারীরা