ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগ এনে ১২ বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে বিবস্ত্র অবস্থায় মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ বিযয়ে ভুরুঙ্গামারী থানায় ৯ নভেম্বর অভিযোগ করেছেন শিশুটির বাবা।

শিশুটির পরিবারের অভিযোগ, তাকে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয় এবং ছেড়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে তিনহাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। অসুস্থ অবস্থায় শিশুটি হাসপাতালে চিকিৎসা নেয়।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় ‘চায়ের কাপে গল্প’ নামে পথরেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা শহিদুল ইসলামের অভিযোগ, রেস্তোরাঁর মালিক সড়কের দুপাশে আলোকসজ্জা করতে ছোট ছোট মরিচ বাতি টানায়। এই মরিচ বাতি ছেঁড়ার অভিযোগে ছেলেকে আটক করে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন মারধর করা হয়। একপর্যায়ে বিবস্ত্র করে চারজনে হাত-পা ধরে উল্টো অবস্থায় পেটায়। পরে ছেলেকে ছাড়িয়ে নিতে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম তিন হাজার টাকা দেন।

বাড়িতে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী শিশু খাদেমুল ইসলাম জানান, তিন বন্ধুর সঙ্গে সেখানে গেলে তাদের একজন বাতি ছিঁড়েছিল। অন্যরা পালিয়ে গেলেও তাকে ধরে মারধর করা হয়। পরে দোকানে নিয়ে বিবস্ত্র করে কয়েকজন মিলে লোহার রড দিয়ে পেটায়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম বলেন, শিশুটিকে ছাড়িয়ে নিতে আলোচনার মাধ্যমে পাঁচ হাজার টাকা দাবি করা হলে তিনি তিন হাজার টাকা দেন। তখন পোশাক পরা থাকায় শরীরে আঘাতের চিহ্ন চোখে পড়েনি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের দাগ দেখা যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুন। তার দাবি, শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে দেওয়া হয়েছে। শিশুটির বাবা নিজেই শাসন করতে মারধর শুরু করেছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে গিয়েও খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
গাজীপুর মহানগরীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাট এবং স্থানীয়দের হাতে আটক ৯ জনকে সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন কারখানা ভবন মালিক।
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ (এ) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
সমাধান না হওয়ায় টানা তিনদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। 
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বছরের শুরু থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হলেও জুন মাস থেকে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। পরিস্থিতি সামাল দিতে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ইনজেকশন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট থাকায় রোগীদের সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
আরও পড়ুন
প্রমাণসহ রিয়াদের বাড়ির সামনে হাজির সাদিয়া, ঘটনা কী
‘শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই’
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রামে তিন শিক্ষার্থী
অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি