ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার করা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার সন্ধান মিলেছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটা দুটি পরীক্ষা-নিরীক্ষা করে। পরে রায়পুরের চরকাছিয়া এলাকায় একটি খালে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির উঠানের একটি গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি অভিযুক্ত হন। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। ৯ নভেম্বর তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটাদুটি উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটির ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা ছিল। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ।
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ইঁদুর মারা ফাঁদে জড়িয়ে যান দস্তর আলী, অতঃপর...
নেত্রকোনার কলমাকান্দায় ধানক্ষেতে ইঁদুর মারা ফাঁদের তারে জড়িয়ে দস্তর আলী (৫৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে।
ইঁদুর মারা ফাঁদে জড়িয়ে যান দস্তর আলী, অতঃপর...
আরও পড়ুন
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
কুরিয়ার সার্ভিসের গাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা নিক্ষেপ, অতঃপর...
বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে