
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে ১০ নভেম্বর রাতে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানায় একযোগে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এবং কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের এ অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশ জানায়, ১০ নভেম্বর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জনকে এবং ১১ নভেম্বর রাতে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের অভিযানে সর্বমোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
আরটিভি/এমএইচজে



