ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
আমির হামজা : ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একই সময় একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আহ্বান করেছেন উপজেলা বিএনপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নু আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

বুধবার (১১ নভেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, পুলিশ সুপারের কার্যালয় থেকে পাওয়া তদন্ত প্রতিবেদনে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার সময় কালিগঞ্জ উপজেলা জামাত ইসলামী দলীয় কার্যালয় সাংবাদ সম্মেলন করেন।

একই সঙ্গে আয়োজকদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, কালিগঞ্জ সরকারি ভূষণ হাই স্কুল মাঠে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে আরও এক আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজারে আরও এক আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
জামালপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জামালপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীসহ ৫২জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২
দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দেওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের
সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার কর্মী মো. আসাদুজ্জামান (৩১)। চাকরির বয়স ছিল আরও ২৯ বছর। তার অবর্তমানে স্ত্রী, মা-বাবা ও সন্তানদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।  অবসরের নির্ধারিত বয়স পর্যন্ত অর্থাৎ আগামী ২৯ বছর তার পরিবারকে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রেনাটা। পাশাপাশি নিয়ম অনুযায়ী বেতন বাড়লে সেই সুবিধাও পাবে পরিবার। আসাদুজ্জামান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কাজে বের হয়ে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ওই দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা। তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে আরও ২৯ বছর চাকরি করতে পারতেন। তার জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার এ ঘোষণা দেন।  সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। রেনাটার কর্মকর্তাদের সাথে কথা বলে এ ঘোষণার সত্যতা নিশ্চিত হয়েছে।  প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদুজ্জামানের পরিবারকে শুধু নির্ধারিত বেতনই দেওয়া হবে না, এর সাথে থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধাও। আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর তাদের ১০ বছর বয়সী ছেলে আকিব মায়ের সাথে থেকে পড়াশোনা করছে। আকিবের মা চাকরি করেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সাথে সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম। আসাদুজ্জামানের সাথে সুন্দরী খাতুনের বিয়ে হয়েছিল চার বছর আগে। আরটিভি/এসআর
দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দেওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের
আরও পড়ুন
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ