
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩ নম্বরের মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরটিভি/এমএম




