ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালো বাজারে বিক্রির অভিযোগে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঘটনার সুষ্ঠু অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দাখিল করা প্রতিবেদনটি দুদক সচিব বরাবর পাঠানোর আদেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।

আদালত থেকে জানানো হয়, গত ১১ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা চাঁদপুর সিএসডি গোডাউন থেকে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, চালগুলো প্রকৃত উপকারভোগী জেলেদের মধ্যে বিতরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন তিনি। পরে ওই চাল ট্রাকে করে কুমিল্লার লাকসাম উপজেলায় পাচারের চেষ্টা করা হয়।

ঘটনার দিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চালবোঝাই ট্রাকটি আটক করেন। এ ঘটনায় ওই দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬৫১) করেন ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

আদালতের আদেশে বলা হয়েছে, সরকারি চাল আত্মসাৎ, ক্রয়-বিক্রয় ও পরিবহনের অভিযোগটি প্রাথমিকভাবে দণ্ডবিধি ও সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে এটি দুর্নীতি দমন কমিশন আইনে তফসিলভুক্ত অপরাধ।

আদেশে আরও উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন আইনের ১৭ ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের অনুসন্ধান, তদন্ত ও মামলা দায়েরের এখতিয়ার কেবল দুর্নীতি দমন কমিশনের। ফলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ অপরাধ আমলে নেয়ার এখতিয়ার নেই।

এ অবস্থায় সরকারি চাল আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদকে দাখিল করা প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনের সচিব ঢাকা বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁদপুরের ৭টি উপজেলা নিয়ে শুরু হয়েছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।  উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। 
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রাম। উপজেলা সদর বাজারের একেবারে পাশেই গ্রামটির অবস্থান। মাঝখানে শুধু বৌলাই নদী। অথচ নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থায় যেন আকাশ পাতাল পার্থক্য। বর্ষায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই, আর হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলেও ভাঙাচোরা ও কাদামাটির রাস্তায় পায়ে হেঁটে চলাই দায়। ফলে বছরের দুই মৌসুমেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষকে।
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রবিউল আল মন্ডল (৪০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
আরও পড়ুন
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সড়ক দুর্ঘটনায় আহত প্রদীপ সরকারের পাশে এনসিপি নেতারা
ফেরি-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল শিশুর
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১