ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি কোলাজ: আরটিভি

সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থেকে শুক্র ও শনিবার ছুটির দিনে কার্যালয়ে যান। গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেই আবার রাজধানী ঢাকায় চলে যান। এতে নিয়মিত নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন ইউনিয়নবাসী।

নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকার এমনই অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানকে তার কক্ষে পাওয়া যায়নি। পরিষদের কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা জানান, চেয়ারম্যান সাধারণত ছুটির দিন শুক্র ও শনিবার কার্যালয়ে আসেন। এসে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে চলে যান।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া পরিষদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় না। ফলে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসা মানুষকে তার অপেক্ষায় থাকতে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে পরিষদে আসা ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিন জন্মনিবন্ধন অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য পরিষদে যান জাকিয়া আক্তার ও সেলিনা রহমান নামে দুই নারী। তারা জানান, প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছেন। কিন্তু চেয়ারম্যান না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। জরুরি প্রয়োজন থাকলেও এর আগে কাজ সম্পন্ন করার সুযোগ নেই।

পরিষদের আশপাশে বিভিন্ন সেবা নিতে আসা আরও কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান হওয়ায় অধিকাংশ সময় পরিষদে আসেন না।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলামুন্ন নবী খোকন বলেন, চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসেন না। তিনি ছুটির দিনে এসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন কাজী বলেন, তিনি এক বছর আগে এই পরিষদে যোগদান করেছেন। পরিষদ এলাকায় ভাড়া বাসায় থেকে নিয়মিত নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি সরকারি ছুটির দিনে পরিষদে আসেন। ফলে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয়। কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সপ্তাহের ছুটির দিনগুলোতে পরিষদে আসার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ছুটির দিনে পরিষদে আসবেন বলে জানান।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না -এমন তথ্য প্রশাসনের কাছে এসেছে। বিষয়টি যাচাই করতে কয়েকদিন আগে পূর্বঘোষণা ছাড়াই ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করা হয়। চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি কেন প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়নি, সে বিষয়ে তার কাছে জবাব চাওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, পরিষদের পরপর তিন মাসের মাসিক সভায় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না -এমন তথ্য উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দিতে প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনভোগান্তি নিরসনে প্রশাসক নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে, আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক তাকিয়ে ছিলেন তিনি। ভিন্ন ধর্মের দুই বন্ধুর এমন মানবিক সম্পর্কের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়। বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের এই ঘটনা ঘটেছে।  বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না।  তিনি বলেন, সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি। আরটিভি/এসআর
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু 
সৈয়দপুরে মোটরসাইকেলে করে মেয়েকে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পঞ্চম শ্রেণিড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে।
মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু 
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে একটি বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহ পৌর নায়েবের হুমকি
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—এমন হুমকিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে।
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহ পৌর নায়েবের হুমকি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
আরও পড়ুন
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন