ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিচ্ছেন। ছবি: আরটিভি

কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়েছেন তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার কালিরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ শিবিরে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এতে আশপাশের অন্তত ১০টি গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেন।

শিবিরে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যেসব রোগীর চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া রোগীদের বাড়ি থেকে আনা-নেওয়ার জন্য পরিবহন সুবিধা দেওয়া হয়।

ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা বিপ্লব চ্যাটার্জি জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের যাতায়াতসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হচ্ছে।

চক্ষু চিকিৎসা শিবিরে সিআইপি আবুল কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ খোরশেদ আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
বরগুনার পাথরঘায়াটা বিএফডিসি ঘাটে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির পাখি মাছ (সেইল ফিশ)।
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১২অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। 
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়ার রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন নিহত হয়েছেন । এ সময় থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
আরও পড়ুন
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, ঘটনা কী
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড