ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
সাংবাদিক মো. মামুন মিয়া । ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাসার সামনে লাল ব্যাগটি দেখতে পান তিনি। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামুন মিয়া দৈনিক বাংলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি ও নকলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে একটি লাল ব্যাগ দেখতে পান মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি ও একটি চিরকুট পান তিনি। চিরকুটে লেখা ছিল, জনাব মামুন, অহমিকার প্রাসাদ যতই সুউচ্চ হোক, বাস্তবতার আদালতে প্রত্যেককেই নিজের কৃতকর্মের জবাবদিহি করতে হবে। আপনার জন্য আমাদের বিশেষ উপহার, আশা করি ভালো হয়ে যাবেন।

মামুন মিয়ার অভিযোগ, তাকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই কে বা কারা এসব সামগ্রী রেখে গেছে। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে এর আগেও বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন তিনি। খবর পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ব্যাগের ভেতরে থাকা সামগ্রী ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

সাংবাদিক মামুন মিয়া বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখায় তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তার কলম থেমে থাকবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। কে বা কারা কী উদ্দেশ্যে এসব সামগ্রী রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়ার রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন নিহত হয়েছেন । এ সময় থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩, আহত ৫
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। 
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমামকে বহাল রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের পর চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর এবং একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
আরও পড়ুন
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
সাংবাদিককে হুমকি ও জোরপূর্বক ভিডিও ধারণ: এসআইয়ের বিরুদ্ধে মামলা
‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’