ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
আটককৃত দুই যুবক। ছবি: আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক দুই যুবককে ডোপ টেস্টে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচার শেষে প্রত্যেককে আট মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদের আটক করা হয়। সকালে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাৎক্ষণিক বিচারপ্রক্রিয়া (সামারি ট্রায়াল) সম্পন্ন করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে মো. সজল ইসলাম (২০) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. পারভেজ ইসলাম (১৯)।

আদালত মো. সজল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬/২১ অনুযায়ী আট মাসের সশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, মো. পারভেজ ইসলামকে একই আইনের ৩৬(১) ধারার সারণির ২১ অনুযায়ী আট মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ ব্যাপারে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আত্মপ্রকাশ করল ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’
ভোলার মানুষের অধিকার আদায়, জেলার উন্নয়ন ও দীর্ঘদিনের পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’ (বিপিসিইউ)। 
ভোলার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আত্মপ্রকাশ করল ‘ভোলা রক্ষা নাগরিক ঐক্য’
কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই 
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
বরগুনার পাথরঘায়াটা বিএফডিসি ঘাটে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির পাখি মাছ (সেইল ফিশ)।
আড়াই মন ওজনের পাখি মাছ ২০ হাজারে বিক্রি
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(১২অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
আরও পড়ুন
আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা
হাজার ডিসেম্বর চলে যাবে, হাসিনা ফিরবেন না: রাশেদ খাঁন
বিয়ের প্রলোভনে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার