ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রলোভনে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:১৫ এএম
মো. রবিউল ইসলাম ওরফে রবি : ছবি আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. রবিউল ইসলাম ওরফে রবি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার রবিউল ইসলাম কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামের ইতি খাতুন (১৪)-এর সঙ্গে ফেসবুকের মাধ্যমে রবিউল ইসলামের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।

আরও পড়ুন

পরবর্তীতে ভুক্তভোগীকে রবিউলের নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর পরিচয়ে কিছুদিন রাখা হয়। একপর্যায়ে ভুক্তভোগী কাবিননামা ও বিয়ের কাগজপত্র দাবি করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় ২১ আগস্ট ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়। মামলাটি মামলা নং-১১, জিআর-১৭১/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৬)-এর ৭/৯(১) ধারায় দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর ২৪ আগস্ট রাত ১টা ১৫ মিনিটে বারবাজার পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে লুচিয়া গ্রাম থেকে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ দমনে কালীগঞ্জ থানা পুলিশ কঠোরভাবে কাজ করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আরও পড়ুন
পানের বরজে কিশোরীকে নিয়ে ‘শেষ রক্ষা’ হলো না রায়হানের
কিশোরীকে নিয়ে পরিত্যক্ত দোকানে রফিকুল, আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বজনরা
কিশোরীকে অজ্ঞান করে পানের বরজে নিয়ে যান রায়হান, অতঃপর...
৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর...