ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: আরটিভি

কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওচখালীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ফায়েজা (২) চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে।

এই ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসক বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করে পোস্ট দিয়েছেন। বিমান চন্দ্র আচার্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

শিশুর মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে খেলতে তার মেয়ে একটি কয়েন গিলে ফেলে। এরপরই সে বমি করতে শুরু করে এবং একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। প্রথমে মেয়েকে স্থানীয় একজন চিকিৎসক ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। সরকারি হাসপাতালের মেডিকেল অফিসারসহ অনেকের কাছে গেলেও বিষয়টি জটিল হওয়ায় এবং হাসপাতালে সহায়ক যন্ত্রপাতি না থাকায় কেউ সাহস পাননি। তারা মেয়েকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলা নদী পার হয়ে জেলা সদরে যাওয়া সম্ভব ছিল না। মেয়ের অবস্থা সংকটাপন্ন দেখে তিনি দিশাহারা হয়ে ছোটাছুটি শুরু করেন। অবশেষে স্থানীয় লোকজন তাকে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যের কাছে যাওয়ার পরামর্শ দেন।

পরে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে নিয়ে গেলে তিনি সবার অনুমতি নিয়ে নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যে খাদ্যনালীতে আটকে থাকা ৫ টাকার কয়েনটি সফলভাবে বের করে আনেন।

মেয়ের সুস্থ অবস্থা দেখে পাশে থাকা মা সিমা আক্তার হাউমাউ করে কেঁদে ফেলেন। এই দৃশ্য দেখে রাস্তায় অনেক লোকের ভিড় জমে যায়।

উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য বলেন, একটি রবারের পাইপ রয়েছে, যার মাথায় বেলুনের মতো অংশ থাকে। পাইপটি শিশুর গলায় ঢুকিয়ে দেওয়া হয় এবং এর ভেতর পানি দিতে হয়। একপর্যায়ে পাইপের মাথা বেলুনের মতো মোটা হয়ে যায়। পরে টান দিলে কয়েনটি বেলুনের সঙ্গে আটকে বাইরে চলে আসে।

তিনি আরও জানান, এর আগেও তিনি আরও কয়েকজনের এভাবে গলায় আটকে যাওয়া কয়েন সফলভাবে বের করেছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউসুফ সোহাগ জানান, শিশুটির মা তাকে নিয়ে এসেছিলেন। এক্স-রে রিপোর্ট অনুযায়ী কয়েনটি তার খাদ্যনালীতে আটকে ছিল, যা সাধারণত ইএনটি বিশেষজ্ঞ ছাড়া বের করা সম্ভব নয়। এজন্য তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। পরে জানতে পেরেছেন যে বিমান চন্দ্র আচার্য এটি সফলভাবে বের করেছেন; যা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ দেওয়ার জন্য সরকারের বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলনের পরও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। 
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
খুলনায় নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
আরও পড়ুন
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো