ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

নোয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াধীন লাল বয়া সংলগ্ন এলাকায় গত ২৭ নভেম্বর বেলা ১১টায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন একটি অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি করা হয়।

এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দকৃত সুপারি, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। 
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
চা-বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত একপক্ষের লোকজন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলাম ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় তিনি আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
চা-বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
আরও পড়ুন
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
এবার আটক সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনার বারসহ ৩ জন ধরা