ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় রওশন আরা নামে এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকেল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে এ সময় স্থানীয় একটি পক্ষ দাফনে বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, সেখানে আমাদের পুলিশ ছিল। তবে পর্যাপ্ত পুলিশ সদস্য ছিল না। আমি নিজেসহ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে কী সমস্যা হয়েছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
জমকালো আয়োজনে কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন
আধুনিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং বাস্তবমুখী জীবনদক্ষতার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি।
জমকালো আয়োজনে কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
নারায়ণগঞ্জের সোনারগাঁয় হরিহরদী গ্রামের কুয়েত প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে জমি দখলের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইনে প্রচার করার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হরিহরদী গ্রামের শতশত নারী পুরুষ।
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
আরও পড়ুন
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা