ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ছবি: আরটিভি

শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

রোববার (১৫ অক্টোবর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।

১৫ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে উৎপাদন ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি মহল ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতিও।

এর আগে শনিবার সকালেই আশুলিয়ায় ৪০টির বেশি কারখানার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া আরও ৮টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, এনভয় গ্রুপ, নিউ এইজ গ্রুপসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান।

তবে আশুলিয়ার অন্যান্য এলাকায় আজও অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সেসব কারখানায় স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি। শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ন্যূনতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে জানিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো পোশাক খাত। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। তিনি বলেন, আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ইটালি প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকানে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে ধীরে ধীরে শীতের অনুভূতি শুরু হচ্ছে। সারাদিন রোদ থাকলেও সকাল- সন্ধ‍্যায় হালকা কুয়াশার দেখা মিলছে। এতে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে সন্ধ‍্যার পর থেকে রাতেও শীতের কিছুটা অভাস পাওয়া যাচ্ছে।
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
আরও পড়ুন
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন