ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন পোশাক কারখানার মালিকরা।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা টানা কয়েক দিন ধরে কাজে যোগ না দেওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে চান।

আজকের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সাভারের ৫০টি কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
সৌরবিদ্যুতে ডাক বিভাগের ১৪ কেন্দ্রে ‘বড় সাশ্রয়’
সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)।
সৌরবিদ্যুতে ডাক বিভাগের ১৪ কেন্দ্রে ‘বড় সাশ্রয়’
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সোনার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো সিইউএফএল
যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবার ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো সিইউএফএল
আরও পড়ুন
আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আশুলিয়ার ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের
‘আবু বকরের’ মতো আদর্শ স্বামী চান মেয়েরা, এমন স্বপ্ন নিয়ে সতর্কবার্তা ভীণার