ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: আরটিভি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক।

নতুনহাট এলাকায় তাদের জন্য নির্মাণ করা হয়েছে বহুতল আবাসিক ভবন ‘গ্রিন সিটি’। এই গ্রিন সিটিকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের অবৈধ কারবারও ফেঁদে বসেছেন।

তাদের মধ্যে একজন নবাব আলী, যিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা। তিনি গ্রিন সিটির ২ নম্বর গেটের বিপরীত পাশে বাজারের ভেতরে একটি কথিত ফার্মেসি খুলেছেন।

সরেজমিন দেখা গেছে, প্রতিষ্ঠানটি দিনের বেলায় বন্ধ থাকলেও সন্ধ্যার পর খোলে এবং গভীর রাত পর্যন্ত খোলা থাকে। তবে এটি সাধারণ কোনো ফার্মেসির মতো নয়, বরং অনেকটাই আলাদা। এর ৯০ শতাংশের বেশি ওষুধ হলো যৌন উত্তেজক সিরাপ, ট্যাবলেট ও হালুয়া। প্রতিষ্ঠানটির মালিকের মূল টার্গেটকৃত ক্রেতা বিদেশি নাগরিকেরা, বিশেষ করে রুশ নাগরিকেরা। তাদের সহজেই আকৃষ্ট করতে দোকানের সাইনবোর্ডও রুশ ভাষায় লেখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘নবাব আলী দীর্ঘদিন ধরে এখানে এই প্রতিষ্ঠান খুলে বসেছেন। তার মূল টার্গেট বিদেশি নাগরিকেরা। তাদের ভুল বুঝিয়ে তিনি নানাভাবে এসব যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছেন। বিদেশি নাগরিকেরা হয়তো বুঝে বা না বুঝে এগুলো কিনছেন।’

ইমরান হোসেন নামের এক যুবক বলেন, ‘এই ব্যক্তির দোকানের বেশিরভাগ ওষুধই নামসর্বস্ব বিভিন্ন কোম্পানির। ভালো কোনো কোম্পানির ওষুধ তিনি বিক্রি করেন না। কীভাবে দীর্ঘদিন ধরে তিনি এভাবে এ ধরনের ওষুধ বিক্রি করছেন, আমরা জানি না। বিদেশি নাগরিকদের কাছে চড়া দামে এসব ওষুধ বিক্রি করা হচ্ছে।’

রিংকু নামের আরেকজন বলেন, ‘এই লোক শত শত রকমের যৌন উত্তেজক ওষুধ বিক্রি করেন। পাশাপাশি ভালো কোম্পানির ওষুধের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন কথিত ভিটামিন বিক্রি করেন। আমার মনে হয়, এগুলোর কোনোটারই তেমন কোনো অনুমোদন নেই।’

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিক নবাব আলী বলেন, ‘এখানে রাশিয়ান নাগরিকরা চলাচল করেন। তাদের জন্যই এই ওষুধগুলো রাখা। এখানে বাঙালিরা খুব একটা আসে না, বাঙালিরা এগুলো খুব একটা খায় না। তবে এটা আসলে আমাদের বিক্রি করা উচিত না, কারণ এসব ওষুধে মানুষের অনেক ক্ষতির সম্ভাবনা আছে।’

এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘অবৈধ ওষুধ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি যেহেতু ওষুধের, তাই এটি ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখে থাকে। আমি ওষুধ তত্ত্বাবধায়ককে বিষয়টি অবগত করব।’

ওষুধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের অফিসে গিয়ে অভিযোগ বাক্সে জমা দিয়ে একটা রিসিভ কপি নিয়ে আসবেন। আরও সাংবাদিক তথ্য দেন, সকলকেই এভাবে বলা হয়। শুনুন, আমি আপনার ভালোর জন্যই বলছি।’

প্রতিবেদক প্রশ্ন করেন, ‘তার মানে আপনি অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন, তা না হলে না—এই তো?’ বিষয়টি পরিষ্কার করতে বললে ওই কর্মকর্তা বলেন, ‘আপনি তর্কে জড়াবেন না, কথা পেঁচাবেন না।’

‘আমি আপনার কাছে পরিষ্কার করে জানতে চাচ্ছি, তাহলে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন—এমন বক্তব্য কি আপনার?’ প্রতিবেদকের এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ‘আমি আপনার সঙ্গে এ ব্যাপারে আর কোনো কথা বলতে ইচ্ছুক নই’—বলে ফোনের সংযোগ কেটে দেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথিত ওই ফার্মেসি পরিদর্শন করে কোনো অনিয়ম বা অবৈধ কিছু পেলে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের। 
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। তিনি ওই পোশাক কারখানাতেই কাজ করতেন। জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইলে ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ওই পোশাক কারখানার নারী কর্মী তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করেন। মায়ের কর্মস্থলের পরিচয় সূত্রে ১৫ বছর বয়সী মেয়েকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়। ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু।  পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুক্তভোগীর মা। পরে অফিসকক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকে এমব্রয়ডারি করা হয়। সেখানে ৭০-৮০ জন শ্রমিক রয়েছেন। দুই মাস ধরে ওই কিশোরীর মা সেখানে কাজ করে আসছেন। মায়ের কাজের সুবাধে প্রায়ই সেখানে যাতায়াত করেন ওই কিশোরী। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করে থাকেন।  গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস মালিক আনোয়ার মাঝি কিশোরীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরে কিশোরীর মাসহ অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।   সিরাজদীখান থানার ওসি বলেন, শুক্রবার দিবাগত মধ্য রাতে অভিযুক্ত গার্মেন্টস মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এসআর
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্য দিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে।
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
ভাড়া নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে একটি দূরপাল্লার চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
আরও পড়ুন
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ