ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ), আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

রোববার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন তিনি। এ ঘটনায় রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ শুধু তাই নয়, তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আটকে রাখার হুমকিও দেন তিনি বলে অভিযোগ রয়েছে। সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মধ্যে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সাংবাদিক আলাদিন সানি ও ডিবিসির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, বরং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এখন জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন ময়মনসিংহের সাংবাদিকরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক। 
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের। 
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন কিশোরীর মা। তিনি ওই পোশাক কারখানাতেই কাজ করতেন। জেলার সিরাজদীখান উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইলে ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ওই পোশাক কারখানার নারী কর্মী তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করেন। মায়ের কর্মস্থলের পরিচয় সূত্রে ১৫ বছর বয়সী মেয়েকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়। ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু।  পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুক্তভোগীর মা। পরে অফিসকক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই গার্মেন্টসে মূলত তৈরি পোশাকে এমব্রয়ডারি করা হয়। সেখানে ৭০-৮০ জন শ্রমিক রয়েছেন। দুই মাস ধরে ওই কিশোরীর মা সেখানে কাজ করে আসছেন। মায়ের কাজের সুবাধে প্রায়ই সেখানে যাতায়াত করেন ওই কিশোরী। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করে থাকেন।  গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস মালিক আনোয়ার মাঝি কিশোরীকে তার কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরে কিশোরীর মাসহ অন্য কর্মীরা তাকে উদ্ধার করেন।   সিরাজদীখান থানার ওসি বলেন, শুক্রবার দিবাগত মধ্য রাতে অভিযুক্ত গার্মেন্টস মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এসআর
গার্মেন্টস কর্মীর মেয়েকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী