ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

রোববার (১৫ নভেম্বর) কেন্দুয়া থানায় মামলাটি করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

মামলার আসামিরা হলেন- উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)। তারা পরস্পরের প্রতিবেশী। ঘটনার পর থেকে তিন আসামিই পলাতক রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শুভ। পরে অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যান তিনি। শুভর পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে নুরে আলম ও শাহ আলম উপস্থিত হন। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে সরে যান। এ সময় নুরে আলম ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন । পরে শুভ ফিরে এসে কিশোরীকে ধর্ষণ করেন এবং নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে নুরে আলমকে নির্দেশ দেন। এরপর শুভর সহযোগিতায় শাহ আলমও কিশোরীকে ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত ১টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে না জানাতে এবং বাড়িতে ফিরে না যেতে কিশোরীকে হুমকি দেন আসামিরা। বাড়িতে ফিরলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।

পরে ভীতসন্ত্রস্ত কিশোরী প্রথমে গোপালপুর গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে আশ্রয় না পেয়ে পাশের শিবপুর গ্রামে আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায় সে। শনিবার সকাল সাতটার দিকে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় কিশোরী।

ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
ইঁদুর মারা ফাঁদে জড়িয়ে যান দস্তর আলী, অতঃপর...
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা