ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের আমলে নকল করতে না পারার ক্ষোভে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান! খেসারত দিচ্ছে ১৫ শিক্ষার্থী

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: আরটিভি

ঝালকাঠির রাজাপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শনাক্ত শিক্ষার্থীদের সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। ফলাফল প্রকাশের আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। তাদের ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকেই তারা এমন স্লোগান দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত করা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে বানপুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
গাজীপুর মহানগরীর পূবাইলে সকলের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
দোয়া চেয়ে স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতির ঘোষণা ওয়ার্ড সভাপতির
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জামান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, আটক ৭