ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: আরটিভি

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার প্রধান সড়কগুলোতে এ মিছিল করা হয়।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিন বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদল এবং কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান ও প্রতিবাদ তুলে ধরেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে।
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক
ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক। তার পরিবারের সহায়তায় ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক
মজুরি বোর্ডের সভা স্থগিত, ফের রণক্ষেত্র গাজীপুর
মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সোমবার (১৬ নভেম্বর) বিকেল চারটার পর কারখানা ছুটি হলে বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের অবরোধে অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা এগিয়ে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় মহানগরীর নাওজোর এলাকা। সংঘর্ষে বিজিবি কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মজুরি বোর্ডের সভা স্থগিত, ফের রণক্ষেত্র গাজীপুর
আরও পড়ুন
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
মজুরি বোর্ডের সভা স্থগিত, ফের রণক্ষেত্র গাজীপুর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
কালিয়াকৈরে ২৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা