
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নির্দেশনায় উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটাভোগ হরিবারি এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজিব খান, দিন ইসলাম ও রাসেল শেখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নিরব আহম্মেদ এবং উপজেলা যুবদল নেতা বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে




