ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: আরটিভি

বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতঙ্কিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কলাকৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে তেঁতুলতলা যুব সমাজের উদ্যোগে নলডাঙ্গার তেঁতুলতলায় দিনব্যাপী এ ঝাপান খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ নেওয়া সাপুড়ে দলগুলো তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে প্রদর্শনী ও নিজেদের সেরা প্রমাণের প্রতিযোগিতায় মেতে ওঠে।

সকাল থেকেই খেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুরের পর থেকে ঝাপান খেলা দেখতে নলডাঙ্গা ও আশপাশের দূরদূরান্তের এলাকা থেকে নারী-পুরুষ, বয়োবৃদ্ধ ও শিশুরা তেঁতুলতলায় আসতে থাকেন। ঢাক-ঢোল আর বাদ্যের তালে তালে সাপুড়েরা নাচতে থাকেন, আর তাঁদের ইশারায় সাপগুলো ফণা তুলে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এমন রোমাঞ্চকর দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে সাপুড়েদের উৎসাহ দেন।

দেখতে আসা দর্শনার্থী রানা বলেন, শহরের যান্ত্রিকতা কিংবা বর্তমান সময়ে গ্রামীণ এমন আয়োজন খুব একটা চোখে পড়ে না।

দর্শনার্থী রহিমা বেগম বলেন, পরিবার ও শিশুদের নিয়ে খেলা দেখতে এসেছেন, যাতে নতুন প্রজন্ম গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য ও সাপ সম্পর্কে বাস্তব ধারণা পেতে পারে।

স্থানীয় লিয়াকত আলী বলেন, এই খেলাকে ঘিরে পুরো গ্রামে এক আনন্দঘন ও উৎসবের আমেজ তৈরি হয়েছে।

‘তেঁতুলতলা যুব সমাজ’-এর সদস্যরা জানান, প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে এবং এলাকার মানুষকে নির্মল আনন্দ দিতেই তাদের এই উদ্যোগ।

এ ব্যাপারে নুরুন্নবী আয়োজনকারী বলেন যে সাপে কামড়ালে মানুষ মরে যায়, এত বিষ সেই সাপ আমরা গ্রামে নিয়ে এসেছি খেলা দেখানোর জন্য। মা-বোন সবাই বসে আমরা একজায়গায় দেখছি এ যে কত বড় একটা জিনিস, যা কামড়ালে মানুষ মরে যায়, সেই জিনিসটা আমরা দেখার জন্য এখানে নিয়ে এসেছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আরও পড়ুন
দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক