ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: আরটিভি

পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের আকবর আলী এবং বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার বেড়া উপজেলার সাতবা গ্রামের রাকিবুল ইসলাম।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল।

এদিকে, চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। পরে সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রবিবার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী, বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের সুজানগর থানায় নেওয়া হয়।

অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে তার কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে তাদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগারে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতঙ্কিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কলাকৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ।
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আরও পড়ুন
পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন বিতর্কিত কর্মী
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
পাবনায় অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট বিদেশিরা