ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: আরটিভি

আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ‍্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গ্রিনসিটি বাজার এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। মামলা বিচারকারী অফিসার হিসেবে অর্থদন্ডের আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

এ সময় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং অবৈধ যৌন উত্তেজক ‌ওষুধ বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অর্থদন্ডপ্রাপ্ত মেসার্স নবাব ফার্মেসি নামক ওই প্রতিষ্ঠানের মালিকের নাম নবাব আলী (৩৬)। তিনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা।

ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা বলেন, সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ) ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়। পরে ওই ব‍্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। পাশাপাশি জব্দকৃত ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর 'পাবনায় অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট বিদেশিরা' শিরোনামে আরটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর পরই এই অভিযান চালায় প্রশাসন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য' ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন
আরও পড়ুন
ফেনীতে আরটিভির আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইয়েস কার্ড পেলেন ৭ হাফেজ
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
পাবনায় অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট বিদেশিরা
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত