ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের এ অনুরোধ জানানো হয় এবং যথাযথভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করে ইউএনও কার্যালয়ে নিয়মিত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি অগ্রণী ও সোনালী ব্যাংক পিএলসি-এর ভালুকা শাখা ব্যবস্থাপক, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ভালুকা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার পুনরায় ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে।

এদিকে, উপজেলা প্রশাসনের এমন চিঠিকে ঘিরে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রচলিত এমপিও নীতিমালা অনুযায়ী উপজেলা প্রশাসন সরাসরি শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করার আইনগত এখতিয়ার রাখে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শিক্ষক।

মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক হুট করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া বিধি বহির্ভূত, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানানো উচিত ছিলো।

এ বিষয়ে ইউএনও মো. ফিরোজ হোসেন জানান, এটি সাময়িক বন্ধ রাখার জন্য বলা হয়েছে, পরবর্তীতে ওই বেতল তুলে নিতে পারবেন। শিক্ষার মান উন্নয়নে সরাসরি উপজেলা প্রশাসন বেতন বন্ধের ব্যবস্থা নিতে পারে কি-না, বা বিধি মালা রয়েছে কি-না, সে বিষয়ে জানতে চাইলে, নির্বাহী কর্মকর্তা জানান, এটি বিধির বিষয় না, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক করা হয়েছে।

ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা জানান, উপজেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিটি তারা হাতে পেয়েছেন। নির্দেশনা মোতাবেক ৩০ শতাংশের নিচে পাসের হার থাকা উপজেলার মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপজেলার অন্যান্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছেও এই বার্তা পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার মান কিছুটা হলেও উন্নত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ ফোরাম (বাবেশিকফো)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জানান, অনতিবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করতে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনকে অনুরোধ জানানো হয়েছে। দ্রুত চিঠিটি প্রত্যাহার করা না হলে শিক্ষক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
আরও পড়ুন
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ
যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ইবি শিক্ষকের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি
দ্রুত নিয়োগের দাবি নিয়ে শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা