ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
আটক যুবক। ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ইউসুফের (৪২) বাড়ি উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামে। তিনি ওই গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানচালক।

মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
আরও পড়ুন
পদ্মা-আড়িয়াল খাঁর ভাঙনে ২২ বার ঠিকানা বদল, অস্তিত্ব সংকটে চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
শিশুকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দেন বৃদ্ধ, ‘বাধা’ হয়ে দাঁড়ালেন স্ত্রী
ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের