ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‎সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: আরটিভি

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

‎তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গহিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষের এক আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আব হানিফ।
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, অপহৃত তরুণী উদ্ধার 
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানের অংশ হিসেবে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩, অপহৃত তরুণী উদ্ধার 
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল
নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলোসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া চারটি গরু, দুটি ছাগল, অর্ধশত হাঁস এবং গোলায় ও বাংলোতে রাখা ধানসহ ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এসব ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
‎পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক
আরও পড়ুন
বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় অভিযান চালিয়ে ২ হরিণের মাংস-মাথা-চামড়া জব্দ
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম ধরা
সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন