ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি : আরটিভি

ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তিনি দাগনভূঞা উপজেলার বাসিন্দা। পারভেজ ফেনী শহরের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামে একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিকভাবে পোস্ট করেন। এ নিয়ে গত কয়েক দিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সর্বশেষ মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তেজিত জনতা তার বাসার নিচে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের বাইরে এনে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা পারভেজকে মারধর করেন। এ সময় পুলিশের গাড়িতে থাকা অভিযুক্ত পারভেজকে লক্ষ্য করে লাঠিপেটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়।

ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানার কনস্টেবল বানু দাস ও পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ উপস্থিত জনতার মধ্যে অন্তত চারজন আহত হন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়গুলো তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাকে গাড়িতে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা কিছুটা হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে পুলিশ সদস্যদের আহতের বিষয়টি অস্বীকার করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টাপাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
আরও পড়ুন
ফেনীতে আরটিভির আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইয়েস কার্ড পেলেন ৭ হাফেজ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ