ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ‘গিয়ে খেয়েছে’ খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান চলে এই স্কুলে 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: আরটিভি

একদিকে শ্রেণিকক্ষের সংকট, অন্যদিকে খেলার মাঠের জায়গাজুড়ে পুকুর। এমন প্রতিকূল পরিবেশে চলছে ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ১১৩ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র দুই কক্ষের একটি ভবন। শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ নিজেদের খরচে সংস্কার করে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি খেলার মাঠ না থাকায় খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা।

সদরপুর উপজেলা সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির দীর্ঘদিনেও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১১৩। তাদের পাঠদানের জন্য রয়েছে মাত্র দুই কক্ষের একটি ভবন। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা অপ্রতুল হওয়ায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ শিক্ষকেরা নিজ উদ্যোগে ও নিজ খরচে সংস্কার করে ব্যবহার করছেন। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় এসব কক্ষে পাঠদান কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সজিব হোসেন বলে, আমাদের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ কম। অনেক সময় পরিত্যক্ত ভবনের কক্ষে ক্লাস করতে হয়। আবার খেলার কোনো মাঠও নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় আমরা খেলাধুলা করতে পারি না। বিদ্যালয়ে একটি সুন্দর খেলার মাঠ ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ হলে আমাদের অনেক ভালো হতো।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার বলেন, শ্রেণিকক্ষের সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান করতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বসার পর্যাপ্ত জায়গা নেই। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। এ ছাড়া খেলার মাঠ না থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।

সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যালয়ে খেলার কোনো মাঠ নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। শ্রেণিকক্ষের সংকট নিরসনের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ১১৩ জন শিক্ষার্থীর জন্য দুই কক্ষের একটি ভবন পর্যাপ্ত নয়। এ কারণে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পাঠদানের পরিবেশ উন্নত হবে।

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
কাজে যোগ দিয়েছেন শ্রীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা
গাজীপুরের শ্রীপুরে কাজে ফিরছেন কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ছুটি ঘোষণা করা অনেক কারখানা বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই উৎপাদনে ফিরেছে।
কাজে যোগ দিয়েছেন শ্রীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা
অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ 
মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে অপহরণের একদিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাশমিতা চক্রবর্তী উপজেলার রাধানগর গ্রামের ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে অচেতন করে তার কোল থেকে রাশমিতাকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুটির মাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী জানান, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তার স্ত্রী আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে শীতের কাপড় কেনার উদ্দেশ্যে অটোরিকশায় বের হন। পথে রাজাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ইজিবাইকে অবস্থান নেওয়া দুই নারীর একজন তার স্ত্রীর নাকের কাছে ফুলের মতো কিছু ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার কোল থেকে শিশুটিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন শিশুটির মাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। এরপর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। তিনি আরও জানান, পরে বুধবার দুপুরে ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির পরিবারের দাবি, মায়ের কোল থেকে অপহরণের পর শিশুটিকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, শিশুটি অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। বুধবার বেলা ১২টার দিকে ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আরটিভি/এমএইচজে
অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ 
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা অফিসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
আরও পড়ুন
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল
সদরপুরে থানা ভাঙচুরের মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
প্রশিক্ষণ ছাড়াই প্রতিমা গড়ে নজর কাড়ল বিপন
কেঁদে-কাঁদিয়ে বিদায় নিলেন শিক্ষিকা তহুরা বেগম