ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি : আরটিভি

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টাপাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বাইট্টাপাড়া বাজার এলাকায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাইট্টাপাড়া বাজারে শিশুদের খেলাধুলার জন্য যে একমাত্র মাঠটি ছিল, সেটি মডেল মসজিদ নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। অথচ এর পরিবর্তে এলাকার শিশু-কিশোরদের জন্য বিকল্প কোনো খেলার মাঠ তৈরি করে দেয়নি উপজেলা প্রশাসন।

বক্তারা আরও উল্লেখ করেন, বাইট্টাপাড়া একটি অত্যন্ত জনবহুল এলাকা, যেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ এই বাজারে কোনো খোলা জায়গা বা মাঠ না থাকায় যেকোনো সময় অগ্নিকাণ্ড বা জরুরি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা জরুরি যানবাহন পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এতে পুরো বাজার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।

মানববন্ধন থেকে এলাকাবাসী ও যুবসমাজ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাইট্টা পাড়া এলাকায় একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করার জোর দাবি জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করে জেলা যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মাহমুদুল হাসান (২৪) নামে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
অসুস্থ নারীকে কৌশলে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন হাসপাতালকর্মী, অতঃপর...
আরও পড়ুন
নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
সেনাবাহিনীর অর্থায়নে লংগদুতে তৈরি হচ্ছে হেরিংবোন সড়ক
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন