ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: আরটিভি

অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব উদযাপন করছে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকরা। মেয়ে-জামাই, বিয়াই-বিয়ানসহ স্বজনদের নিয়ে পিঠা-পায়েসের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাছের মেলা বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে নির্ধারিত এই দিনে প্রতি বছর একদিনের জন্য বসে এ অঞ্চলের বৃহত্তম মাছের মেলা, যার অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষজন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকেই পাঁচশিরা বাজারে ঢল নামে ক্রেতা-বিক্রেতা ও কৌতূহলী মানুষের। মেলায় নদী, দীঘি, হাওর ও পুকুরে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাইদের উদ্দেশে মেলা থেকে মাছ কেনা এক ধরনের প্রতিযোগিতায় রূপ নেয়। দোকানজুড়ে সাজানো থাকে রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, পাঙাশ, ব্রিগেডসহ বিভিন্ন জাতের মাছ।

এবারের মেলায় সবচেয়ে বড় মাছ হিসেবে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ৪২ হাজার টাকায় এবং ২০ কেজি ওজনের একটি সিলভার কার্প ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মেলার আলাদা কোনো আয়োজক না থাকলেও স্থানীয় মাছ ব্যবসায়ীরা প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নেন এবং মাইকে প্রচার চালান।

কাতলা, রুই ও মৃগেল মাছ ৭০০ থেকে ১,৬০০ টাকা, বোয়াল ও চিতল ১৩ থেকে ২ হাজার টাকা এবং মাঝারি সাইজের মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতার উপস্থিতি ও মাছের বিক্রি দুটোই ছিল অনেক বেশি।

মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, বড় মাছের দাম কেজিপ্রতি ৭০০ টাকা থেকে দেড় হাজার টাকা এবং বাঘাআইর ও চিতল মাছ ১,৩০০ টাকা থেকে ২,০০০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের মাছ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে এবার ক্রেতা তুলনামূলক কম হওয়ায় বিক্রি কিছুটা ধীর বলে তিনি উল্লেখ করেন।

নাটোর থেকে আসা জামাই আব্দুল মতিন বলেন, নবান্ন উৎসব উপলক্ষে শ্বশুরবাড়ির দাওয়াতে এসে মেলা থেকে ১৬ কেজির একটি কাতলা মাছ কিনেছি। 'জামাইদের জন্যই এই মেলা, তাই মাছ কেনা লাগে। দাম একটু বেশি, তবুও উৎসবের আনন্দটাই আলাদা।'

কালাই উপজেলার মহেশপুর গ্রামের অসিত চন্দ্র বর্মণ জানান, প্রতিবছর মেলা উপলক্ষে বাড়িতে ভরপুর আয়োজন করতে হয়। তিনি ২৬ হাজার টাকায় ১৪ কেজির একটি কাতলা এবং ১৮ কেজির একটি সিলভার কার্প কিনেছেন।

মাছের মেলার ইজারাদার আব্দুল লতিফ বলেন, এই মেলা আয়োজন করতে হয় না, প্রতিবছর স্বতঃস্ফূর্তভাবেই বসে। এবারে মাছের আমদানি আগের বছরের চেয়ে বেশি।'

জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জানান, এবার মেলায় ছোট-বড় নানা প্রজাতির মাছ উঠেছে, যা চাষিদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। মেলায় অন্তত এক কোটি টাকার মাছ কেনাবেচা হবে। মৎস্য বিভাগ নিয়মিতভাবে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ
ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। 
ঢাকা-মাওয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে সড়কে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য।
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
নওগাঁর মান্দায় প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রি করে আসছিল মেসার্স তিনবোন ট্রেডার্স। এ বিষয়ে তদন্ত ও শুনানিতে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ 
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
আরও পড়ুন
ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি হচ্ছে সরকারি বই
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ