ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: আরটিভি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের বিভিন্ন পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলে সোনারগাঁ উপজেলা ও পৌর যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় যুবদল সর্বদা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে মালটারর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পালানোর সময় অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করেছে পুলিশ।
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল।
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপিসহ এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
আরও পড়ুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোডাউন
আর রাস্তায় বের হয়ো না, খোদার কসম ছাড়ব না কিন্তু: যুবদল নেতা নয়ন 
মুন্সীগঞ্জে যুবদলের বিশাল মিছিল, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট