ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

খুলনায় জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় ৩০ মিনিট পর নগরের সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়। তবে পুলিশ বলছে, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়, চকলেট বাজির শব্দ। তবে দুটি ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা জজ আদালত ভবনে ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দ শোনা যায়।

আদালতের নৈশপ্রহরী এস এম মুরাদ আহমেদ জানান, হেলমেট পরা দুই যুবক আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আদালত ভবনে ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দের বিষয়ে ওসি জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিকট শব্দ শোনা গেলেও সেটি চকলেট বাজির শব্দ হতে পারে। এটি ককটেল বিস্ফোরণের ঘটনা নয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
দুদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫-এ। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে শীত।
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনার পাড়া-মহল্লাসহ প্রতিটি এলাকায় রাতভর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মিছিলসহ পাহারা দিয়েছেন।
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
ভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, পরপর দুই ককটেল বিস্ফোরণ
কিশোরগঞ্জের ভৈরবে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে অগ্নিসংযোগের চেষ্টা এবং পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ‘যাতায়াত’ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের সামনের কাচে আগুন ধরে গেলেও চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বাসে যাত্রী কম থাকায় কেউ হতাহত হননি, তবে পুরো এলাকায় ও যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত’ পরিবহনের বাসটি ভৈরবের দিকে যাচ্ছিল। বাসটি ভৈরবে প্রবেশের পর জগন্নাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়ির সামনের দিকে পরপর দুটি ককটেল ছুড়ে মারে। এতে বাসের সামনের গ্লাসে আগুন ধরে গেলে দ্রুত গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, দুটি মোটরসাইকেলে (একটি আর-ওয়ান-ফাইভ ও একটি ডিসকভার) করে ছয়জন দুর্বৃত্ত এই হামলা চালায়। ঘটনার কিছুক্ষণ আগেও তারা ওই সড়ক দিয়ে মহড়া দিয়েছিল। পরে আবার ফিরে এসে চলন্ত বাসটি লক্ষ্য করে বিকট শব্দে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী। আমরা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে চলে যায়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। আরটিভি/এমএইচজে
ভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, পরপর দুই ককটেল বিস্ফোরণ
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
আরও পড়ুন
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুবিতে মানববন্ধন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন