ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
সাগর উত্তাল থাকায় তীরে রয়েছে মাছ ধরার ট্রলার : ছবি আরটিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি মৌসুমে নিয়োজিত জেলেরা। গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা। এদিকে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শুকাতে দেওয়া বিপুল পরিমাণ কাঁচা মাছ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, গত দুই দিন ধরে সাগরে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো বাতাসের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। তারা নৌকা ও ট্রলার নিয়ে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও জানান, দুই দিন আগে সাগর থেকে ধরে আনা মাছ শুঁটকি তৈরির জন্য শুকাতে দেওয়া হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে সেই মাছ ভিজে গেছে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে এসব মাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি শুঁটকি মৌসুমের শুরুতেই দুই দফা বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন জেলেরা।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, মৌসুমের শুরু থেকেই দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারছেন না। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত দুই দিনের বৃষ্টিতে অনেক জেলের কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মুঠোফোনে জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে দুবলারচরের জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। বর্তমানে দুবলারচর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। 
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
জামালপুরে চাঞ্চল্যকর একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস চলাচল করেছে। লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। আজ ভোররাত থেকে বৃষ্টি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে ভারতফেরত যাত্রীর সংখ্যাও কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা দেশে ফিরছেন, তাদের অনেকে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে। ভারত থেকে ফিরে আসা অনেক যাত্রী ওই বাসে ঢাকায় গেছেন। তিনি বলেন, আজ কলকাতা থেকে চারটি বাস আসার কথা রয়েছে। সেগুলোতে গন্তব্যে যেতে ভারতফেরত যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। তবে সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস ছাড়া হচ্ছে না। কাউন্টার ম্যানেজাররা জানান, গত বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আরটিভি/এমএ
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
খুলনায় পুলিশ বক্সের পাশে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার সময় দুই যুবককে আটকের দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
আরও পড়ুন
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ