ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
ছবি: আরটিভি

নেত্রকোনার বারহাট্টায় কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটলী এলাকায় তার বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। একই রাতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ইমরান হোসেন সুমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য। তিনি দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।

তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের জাফলংয়ে সুমনের বাড়ি ও কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি কোটি টাকা মূল্যের কয়েকটি ক্রাশার মেশিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছিলেন সুমন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের হামলায় বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এসব ঘটনার বিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি গোপন সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিলটি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, সাবেক রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
নড়াইলের কালিয়ায় হামলায় নিহত পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন স্বজনেরা। 
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
আরও পড়ুন
নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
নেত্রকোনায় আগুনে পুড়ল কৃষকদের ৯ ঘর ও শেষ সম্বল