ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : আরটিভি

চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাসা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

একই রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে প্রথমে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

এরপর রাত ১০টার দিকে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দীপু মনির বাসায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলে জানান চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

অন্যদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করেছে। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দীপু মনির বাসার অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছাড়াতে এমপির সুপারিশের অভিযোগ
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। 
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির জেরে উত্তেজনা বিরাজ করছে।
রাঙামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ
ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা
ময়মনসিংহ জেলার অন্তত সাতটি উপজেলায় রাতভর অগ্নিসংযোগ এবং দিনে সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা
আরও পড়ুন
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট