ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকেরা হলেন রঞ্জিত ও পাশা। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুজনের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত ইমামের নাম সাদিকুর রহমান (৪২), তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম।
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেট-সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা। উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি—১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন একটি রহস্যময় বস্তু কীভাবে এল এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে। আরটিভি/টিআর
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই বিদেশে পালিয়ে থেকেও তারা এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই। কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে অংশ নেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারত শেষে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কবরস্থানে উপস্থিত স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আরটিভি/টিআর
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
বাড়িতে সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন গোপালগঞ্জের এক জামায়াত নেতা
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বাড়িতে সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন গোপালগঞ্জের এক জামায়াত নেতা
আরও পড়ুন
পুকুর থেকে উদ্ধার কুমিরের ঠাঁই মিলল সাফারি পার্কে
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে আহত ৩