ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: আরটিভি

নির্বাচনে ভোট ডাকাতি ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল ক্যু-এর মাধ্যমে জামায়াত ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও তরুণ সমাজের গণজাগরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতির কারণে তাদের সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। এখনো আধিপত্যবাদী একটি দেশে অবস্থান করে রাষ্ট্র, দেশ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদী সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী
আহমেদ।

এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ফ্যাসিবাদী সরকারের সময়কার অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে ভাইকে ডেকে নিয়ে হত্যা 
মুন্সীগঞ্জে গচ্ছিত রাখা এক ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাই ও ভাবির বিরুদ্ধে।
মুন্সীগঞ্জে বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে ভাইকে ডেকে নিয়ে হত্যা 
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত ইমামের নাম সাদিকুর রহমান (৪২), তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম।
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেট-সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা। উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি—১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন একটি রহস্যময় বস্তু কীভাবে এল এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে। আরটিভি/টিআর
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
আরও পড়ুন
মাগুরায় জমকালো আয়োজনে চলছে ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা
অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ 
বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী
মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত এলাকায় রেল সংযোগের উদ্যোগ