ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
শিশুকে বাঁচাতে হাসপাতালে হুইপ দুলু। ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নিজের গাড়িবহরে করে দ্রুত শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

জানা গেছে, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে নিজের গাড়িতে তুলে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাদিপ।

এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও। শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল না হওয়ায় তিনি মর্মাহত হন।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে থানা পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
দিনাজপুরের হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজেল তালুকদারকে (৫৫) আটক করেছে পুলিশ।
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই
পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে ভেজাল রাশিয়ান মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পাবনা 'খ' ঈশ্বরদী সার্কেলের সদস্যরা।
ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই
আরও পড়ুন
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...